WBP (Main) Examination 2019 Math Practice
Set - 5 in Bengali || WBP (Main) পরীক্ষার অঙ্কের
প্রাকটিশ পেপার || WBP (Main) Math in Bengali ||
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা
WBP (Main) 2019 এর সম্ভাব্য প্রশ্নের একটি সেট নিচে দেওয়া দেওয়া হল ।
এর সমাধান আগে নিজেরা্ 12 মিনিটের মধ্যে করো এবং উত্তর দেখে তোমার প্রাপ্ত নম্বরমিলিয়ে নাও। এই প্রশ্ন গুলির সমাধান এর ভিডিও লিঙ্কনিচে দেওয়া হল ।চ্যাপ্টার অনুযায়ী ভিডিও পাবার জন্য আমার You Tube চ্যানেল( www.youtube.com/bengaliman ) Subscribe করতে পারো ।
WBP (Main) Math Practice Set - 5
1. তিনটি পরপর বিজোড় সংখ্যার যোগফল, প্রথম সংখ্যাটির তুলনায় 36 বেশি । মাঝের সংখ্যাটির মান কত ? (1)15 (2)17 (3)19 (4)21
2. 10 টি সংখ্যার গড় 6 । যদি প্রতিটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে ? (1) 20(2)30 (3)62 (4)72
3. A,B ও C এর মাসিক বেতনের অনুপাত 2:3:5 । যদি তাদের বেতন যথাক্রমে 15 %,10 % এবং 20 % বৃদ্ধি পায় তবে তাদের নতুন বেতনের অনুপাত কত হবে ? (1)3:6:10 (2)23:33:60 (3)21:3:60 (4)23:35:60
4. রবিন কোন দূরত্বের 2/3 অংশ 4 কিলোমিটার / ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব 5 কিলোমিটার / ঘন্টা বেগে গিয়ে 1 ঘন্টা 24 মিনিটে কোন স্থানে পৌঁছালো । স্থানটির দূরত্ব কত ? (1)6 (2)6.5 (3)8 (4)10
5. A,B ও C একটি চৌবাচ্চা কে যথাক্রমে 18 মিনিটে ,36 মিনিটে ও 54 মিনিটে ভর্তি করতে পারে । প্রথমে A নলটি খোলা হল । এক মিনিট পর B নলটি খোলা হল এবং এর 4 মিনিট পর C নলটি খোলা হল । কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে ? (1) 9(2)11 (3)10 (4)12
6. যখন কোন একটি সংখ্যা X এর 20 % বৃদ্ধি করার পর 20 বিয়োগ করা হয় তখন সংখ্যাটি হয় 160 । যদি সংখ্যাটির 20% হ্রাস করে 20 বৃদ্ধি করা হয় তবে তার মান কত হবে ? (1)144 (2)140 (3)150 (4)146
7. 5 মিটার কাপড় বিক্রি করে 2 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমপরিমাণ মূল্য লাভ হল । লাভের হার কত ? (1) 40%(2) 30%(3)42% (4)45%
8. সম আয়তনের দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 11:7 । এই দুটি পাত্রের মিশ্রণকে অপর একটি বড় পাত্রে ঢালা হলো । এখন বড় পাত্রে দুধ ও জলের অনুপাত কত ? (1) 25:11(2) 19:14(3)17:13 (4)11:24
WBP (Main) Math Set -2 : PDF Link
WBP (Main) Math Set -3 : PDF Link
WBP (Main) Math Set -4 : PDF Link
9. তিনজন ব্যক্তি P,Q ও R ব্যবসার লভ্যাংশ এমন করে ভাগ করে নিল যাতে করে P -এর লভ্যাংশের 6 গুন, Q -এর লভ্যাংশের চারগুন এর সমান হয় এবং R লভ্যাংশের 12 গুণের সমান হয় । P,Q ও R লভ্যাংশের অনুপাত কত ? (1) 5:2:5(2) 5:6:15(3)6:5:2 (4)2:3:1
10. ধার্য মূল্যের উপর পরপর দুটি ছাড় X% ও 2X% দেওয়ার পর মোট ছাড়ের পরিমাণ দাঁড়ায় 284 টাকা । যদি বস্তুটির ধার্য মূল্য 1250 টাকা হয় তবে X এর মান কত ? (1)4 (2) 5 (3) 8 (4)10
11. B, A -এর তুলনায় 14 বছরের বড় । 8 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 68 বছর । 7 বছর পরে A ও B –এর বয়সের অনুপাত কত হবে ? (1) 2:3 (2) 3:4 (3) 4:5 (4) 5:7
12. A ,B ও C এর কর্মদক্ষতার অনুপাত 6:4:3 যদি A ও B কোন কাজ 24 দিনে শেষ করতে পারে তবে C একা ওই কাজটি কতদিনে করবে? (1) 40(2) 50(3) 70(4)80
Current Affairs November 2019 (100 most important Questions in Bengali+English)
Answers of WBP (Main) 2019 Math Practice Set - 5 :
Answers : (1)2 (2)4 (3)2 (4)1 (5)2 (6)2 (7)1 (8)1 (9)4
(10)3 (11)2 (12)4
WBP (Main) Math Set-5 এর প্রশ্ন ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :
All mixture Question asked in PSC Clerkship 2000-2007
WBP (Main) Math Set-5 এর প্রশ্নের সমাধানের জন্য নিচের লিঙ্কে ক্লিক করো :



0 Comments
Please do not enter any spam link in the comment box